প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েছেন চলতি প্রজন্মের চিত্রনায়িকা শিরিন শিলা। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শিবা শানু-জয় চৌধুরী পরিষদ থেকে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচন করবেন তিনি। শিরিন শিলা বলেন, আমি প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েছি। সবার সহযোগিতা চাই। বিশেষ করে শিল্পী সমিতির সদস্যদের কাছে। এ সমিতির সুন্দর একটি ভবিষ্যতের জন্য আমরা কাজ করতে চাই। দোয়া করবেন সবাই।
প্রথমবার নির্বাচনে শিরিন শিলা
স্টাফ রিপোর্টার
২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
