স্বাক্ষর জালের অভিযোগে মামলা করলেন বেবিচকের সদস্য প্রশাসন

স্বাক্ষর জালের অভিযোগে মামলা করলেন বেবিচকের সদস্য প্রশাসন

ফন্ট সাইজ:

স্বাক্ষর জাল করে ভুয়া চুক্তিনামা তৈরির অভিযোগে মামলা দায়ের করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) এসএম লাবলুর রহমান। রবিবার রাতে বিমানবন্দর থানায় এই মামলাটি দায়ের করেন তিনি। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার।

এস এম লাবলুর রহমানকে প্রথম পক্ষ করে তার স্বাক্ষর জাল করে দ্বিতীয় পক্ষ হিসেবে ফাহাদ হোসেনের সঙ্গে একটি চুক্তিনামা হয়। ওই চুক্তিনামায় বিপিসি চেয়ারম্যান হতে পারলে ফাহাদ হোসেনকে টাকা দেওয়া হবে বলে উল্লেখ করা হয়। এছাড়া এসএম লাবলুর রহমানের নামে একটি সম্মতিপত্র তৈরি করা হয়েছে। সেখানেও লাবলুর রহমানের স্বাক্ষর জাল করা হয়েছে। বিষয়টি অবগত হওয়ার পর সদস্য প্রশাসন এই মামলা দায়ের করেন।

এসএম লাবলুর রহমান বলেন,স্বাক্ষর জাল করে এমন কাজ করা হয়েছে। কখনোই আমি এমন ধরনের গর্হিত কাজ করতে পারি না। আমাকে হেয় করার জন্য একটি চক্র এই কাজ করেছে। আমি এই বিষয়ে আইনের আশ্রয় নিয়েছি। থানা পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন