জাতীয়তাবাদী পেশাজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন খিলগাঁও থানা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে জি.এম. জহিরুল ইসলামকে সভাপতি এবং মো. মুনীর হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইঞ্জিনিয়ার মো. শহীদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান তুহিন কর্তৃক স্বাক্ষরিত এ কমিটিতে সম্পাদক পদে ১৬ জন্য এবং কার্যকরী সদস্য হিসেবে ৬ জনকে অর্ন্তভূক্ত করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের মাধ্যমে খিলগাঁও থানার পেশাজীবীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত হবে এবং জাতীয়তাবাদী আদর্শ, পেশাগত দায়িত্ববোধ ও জনকল্যাণমূলক কর্মকান্ডে সংগঠনের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।
এসময় নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করা, পেশাজীবীদের ঐক্য সুদৃঢ় করা এবং দেশ ও জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল নেতা-কর্মী, পেশাজীবী ও শুভানুধ্যায়ীদের নবগঠিত কমিটিকে সহযোগিতা ও সমর্থন প্রদানের আহ্বান জানানো হয়েছে।
