শ্রম আইন মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামসহ চার জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
এর আগে এদিন সকাল ৭টার দিকে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে আদালতে হাজির করা হয়। একই মামলার আরও তিন আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
সূত্র জানায়, এক ব্যক্তির প্রায় ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় দায়ের করা শ্রম আইনের মামলায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার প্রথম শ্রম আদালত।
