হিন্দি সিনেমার মাধ্যমে বিনোদন দুনিয়ায় অভিষেক হওয়া অভিনেত্রী তামান্না ভাটিয়ার সাফল্যের শুরু তেলুগু ছবি দিয়ে। প্রায় দুই দশকের ক্যারিয়ারে তিনি দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত। সেই অভিজ্ঞতা থেকেই তামান্না মনে করেন ওই ইন্ডাস্ট্রি কিছুটা পুরুষতান্ত্রিক। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই পর্যবেক্ষণ জানান তামান্না। তার মতে দক্ষিণ ভারতীয় ছবিতে নারীদের প্রতি এক ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে, যেটা খুব একটা ইতিবাচক নয়। সে দিক থেকে বলিউড তুলনামূলক এগিয়ে রয়েছে।
তামান্না বলেন হিন্দি চলচ্চিত্র শিল্পে মূলত দুই ধরনের অভিনেতা-অভিনেত্রী আছেন। কেউ কেউ শিল্পঘেঁষা চরিত্রে বেশি স্বাচ্ছন্দ্য পান, তাই সবসময় গ্ল্যামারাস গান বা নাচের অংশে তাদের দেখা যায় না। তবে বলিউড এই দুই ধরনের কাজেরই সুযোগ দেয়। আর যারা দুটোই করতে পারেন, তারাই শেষ পর্যন্ত সুপারস্টার হয়ে ওঠেন।
অন্যদিকে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি কেমন? সেখানে এক ধরনের বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে। সেটিকে কিছুটা পুরুষতান্ত্রিক বলা যায়, আর সেই দৃষ্টিভঙ্গি নারীদের প্রতি খুব একটা ইতিবাচক বা প্রশংসাসূচক নয়। তবে আমি এর সংগীতনির্ভর দিকটি বুঝতে পেরেছিলাম। ওখানকার সিনেমায় তারকাসুলভ উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ। বাণিজ্যিক সাফল্যের দিক থেকে দেখলে সিনেমা অনেক সময় বেশ সীমাবদ্ধ। কথা শেষে তামান্না এও পরিষ্কার করেন এগুলো তার ব্যক্তিগত চিন্তা। অনাদের অভিজ্ঞতা ভিন্নও হতে পারে। তার মতে যেসব অভিনেত্রী ১০-১৫ বছর বা এর বেশি সময় ধরে ক্যারিয়ার ধরে রাখতে পেরেছেন তারা অভিনয়নির্ভর ছবির সঙ্গে নাচ-গানের ছবিতেও সমান দক্ষতা দেখিয়েছেন। বর্তমানে তামান্না অপেক্ষায় আছেন তার নতুন ছবি বিবান ফোর্স অব দ্য ফরেস্ট এর মুক্তির। ছবিটি আগামী ২৬ আগস্ট মুক্তি পাওয়া কথা রয়েছে।
