ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

এডিস মশা অনুসন্ধান ও লার্ভা ধ্বংস করার অভিযান পরিচালনা

ফন্ট সাইজ:

বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণের জন্য গঠিত জাতীয় টাস্ক ফোর্স কমিটি ঢাকা শহরের বিভিন্ন বাসা বাড়ি ও স্থাপনায় নিয়মিত অভিযান পরিচালনাসহ মনিটরিং কার্যক্রম চালাবে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। “সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে লক্ষ্যে গঠিত টাস্ক ফোর্স কমিটি” কর্তৃক বাসা বাড়িতে এডিস মশা অনুসন্ধান ও লার্ভা ধ্বংস করার অভিযান পরিচালনার অংশ হিসেবে আজ গুলশান ২ এর রোড নম্বার ১০৭ ও ১১২ এর কয়েকটি স্থাপনায় অভিযান কার্যক্রম পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ কথা জানান ।

এ সময়ে প্রতিমন্ত্রী নগরবাসীকে নিজেদের জীবনের ঝুঁকি না নিয়ে নিজেদের নিরাপত্তার জন্য তাদের প্রতিটি বাড়ির বেলকুনি,টপ ,ছাদ বাগান ও নিচের অংশগুলো পরিষ্কার- পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান ।

অভিযান শেষে সাংবাদিকদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ইমরুল কায়েস জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক গৃহীত ৩ মাসের কর্মসূচির আওতায় প্রতিটি বাসা বাড়িতে নিয়মিত সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা মূলক কার্যক্রম চলমান রয়েছে ।
এ সময় তিনি নগরবাসীকে নিজেদের বাসা বাড়ি ও বাড়ির ছাদে জমে থাকা পানি পরিষ্কার করার মাধ্যমে ডেঙ্গু মশা নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে সহযোগিতার অনুরোধ করেন ।

অভিযানকালে উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলী ১০৭ নাম্বার রোডের চয়েজ রেস্টুডেন্ট এব মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায় দুই মাসের কারাদণ্ড দেন । অভিযান কার্যক্রম পরিচালনার সময় লার্ভা ধ্বংসের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের এডিস মশার বংশবৃদ্ধি রোধে সচেতনতামূলক মাইকিং ,লিফলেট বিতরণ ও স্টীকারের মাধ্যমে নাগরিকদের সচেতন করা হয়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন