রোনালদোর ইতিহাস, উজবেকিস্তানকে গোলবন্যায় ভাসালো পর্তুগাল

রোনালদোর ইতিহাস, উজবেকিস্তানকে গোলবন্যায় ভাসালো পর্তুগাল

ফন্ট সাইজ:

ফুল টাইম: পর্তুগাল ৫-০ উজবেকিস্তান

একদম অন্তিম মুহূর্তে হ্যাটট্রিকের দারুন এক সুযোগ পেয়েছিলেন রোনালদো। তবে রাফাও লিয়াওর পাস ঠিকঠাক পায়ে লাগাতে পারলেন না পর্তুগিজ অধিনায়ক। হ্যাটট্রিকের আক্ষেপ থাকলেও, জোড়া গোলে ইতিহাসই গড়েছেন রোনালদো। কিংবদন্তি ইউসেবিওকে (৯) ছাড়িয়ে বিশ্বকাপে পর্তুগালের হয়ে এখন সর্বোচ্চ গোলদাতা সিআরসেভেন। 

ফলে 'কে' গ্রুপের ম্যাচে বড় জয় তুলে নিলো পর্তুগাল। দলের হয়ে গোল করেছেন নুনো মেনদেস, রাফায়েল লিয়াও এবং অন্যটি আত্মঘাতী।

৪ পয়েন্ট নিয়ে কলম্বিয়াকে (৩) টপকে এখন গ্রুপের শীর্ষে রবার্তো মার্টিনেজের শিষ্যরা। অবশ্য পর্তুগাল এক ম্যাচ বেশি খেলেছে। 


৮৭ মিনিট:(পর্তুগাল ৫-০ উজবেকিস্তান)

বদলি নামা রাফায়েল লিয়াওর দারুন এক শটে পঞ্চমবার জালের দেখা পেলো পর্তুগাল। হ্যাটট্রিক গোলটির জন্য জান-প্রান দিয়ে চেষ্টা করছেন রোনালদো। 


৮৩ মিনিট:(পর্তুগাল ৪-০ উজবেকিস্তান)

শেষদিকের খেলা চলছে। এখন পর্যন্ত ৬৭% বল নিজেদের পায়ে রাখা পর্তুগাল ১৩টি শটের মধ্যে ৭টিই লক্ষে রেখেছে। অন্যদিকে, ৭টি শট নেয়া উজবেকিস্তান লক্ষ্যে রাখতে পেরেছে ২টি। 


৬০ মিনিট:(পর্তুগাল ৪-০ উজবেকিস্তান)

ব্রুনো ফার্নান্দেজের কর্নার থেকে উজবেক গোলকিপারের আত্মঘাতী গোলে লিড বাড়লো পর্তুগালের। হ্যাটট্রিক গোলের আশায় ছুটে এসেছিলেন রোনালদো।  তবে প্রতিপক্ষ গোলকিপার আবদুভোহিদ নেমাতভের স্পর্শেই বল জালে জড়ালো।


৫০ মিনিট:(পর্তুগাল ৩-০ উজবেকিস্তান)

সমালোচকদের জবাব ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। এবার হ্যাটট্রিকের কীর্তি ছোঁয়া বাকি। দ্বিতীয়ার্ধে তৃতীয় গোলের দেখা পাবেন তো রোনালদো?

হাফ টাইম:(পর্তুগাল ৩-০ উজবেকিস্তান)

হ্যাটট্রিকটা পেয়েই গেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে বিরতির বাঁশি বাজার আগমুহূর্তে তার করা চিপ গোললাইন থেকে ফিরিয়ে দিলেন খুসানভ। তিন গোলের লিড নিয়েই বিরতিতে গেল পর্তুগাল। 


৩৯ মিনিট:(পর্তুগাল ৩-০ উজবেকিস্তান)

রোনালদোর গোলে লিড বাড়ালো পর্তুগাল। দারুণ এক কাউন্টার অ্যাটাকে জাল খুঁজে নিলেন পর্তুগিজ অধিনায়ক। কিংবদন্তি ইউসেবিওকে (৯) ছাড়িয়ে বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো (১০)। 

৩০ মিনিট:(পর্তুগাল ২-০ উজবেকিস্তান)

ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করেছিলেন উজবেকিস্তানের গাইনেভ। তবে এর আগে জোয়াও ক্যান্সেলোকে ফাউলের কারণে ভিএরআর পর্যালোচনায় গোলটি বাতিল বলে গন্য হলো। 

১৭ মিনিট (পর্তুগাল ২-০ উজবেকিস্তান)

নুনো মেনদেসের দারুণ এক ফ্রি কিকে লিড বাড়িয়েছে পর্তুগাল। 


৬ মিনিট: (পর্তুগাল ১-০ উজবেকিস্তান)

অবশেষে ডেডলক ভাঙলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ষষ্ঠ মিনিটে মহাতারকার গোলে উজবেকিস্তানের বিপক্ষে এগিয়ে পর্তুগাল। ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে টানা ৬ বিশ্বকাপে গোল কোড়াড় কীর্তি গড়লেন রোনালদো। 

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন