আফগানদের বিপক্ষে রেকর্ড গড়া জয় নিউজিল্যান্ডের

আফগানদের বিপক্ষে রেকর্ড গড়া জয় নিউজিল্যান্ডের

ফন্ট সাইজ:

টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ১৮২ রান তোলে আফগানিস্তান। এ সংস্করণের বিশ্বকাপে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ দলীয় রান এটি। অন্যদিকে, টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানদের বিপক্ষে এত রান তাড়ায় জয়ের নজির নেই কোনো দলেরই। গতকাল শেষ পর্যন্ত দু’টিই করে ফেলে নিউজিল্যান্ড। ৫ উইকেটের জয়ে বিশ্বকাপ মিশন শুরু হলো মিচেল স্যান্টনারদের।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে ১৭০ রানের লক্ষ্যেও জয়ের দেখা পায়নি ব্ল্যাক ক্যাপরা। তবে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ২.১ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেল তারা। রান তাড়ায় শুরুতে বড় ধাক্কা খায় নিউজিল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারে ফেরেন ফিন অ্যালেন। পরের বলেই মুজিব উর রহমান আউট করেন তিনে নামা রাচিন রবীন্দ্রকেও। টানা উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় নিউজিউল্যান্ড। এরপরই দলের হাল ধরেন আরেক ওপেনার টিম সাইফার্ট ও চারে নামা গ্লেন ফিলিপস। চতুর্থ উইকেটের জুটিতে দু’জন মিলে যোগ করেন ৪৭ বলে ৭৪ রান। দশম ওভারে রশিদ খানের বলে ফিরে যাওয়ার আগে ২৫ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন ফিলিপস। বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি তুলে নেন সাইফার্ট। জাতীয় দলের হয়ে আগে ৮১ টি-টোয়েন্টি ম্যাচ খেলা সাইফার্ট বিশ্বকাপ ম্যাচের অভিজ্ঞতা স্রেফ ছিল স্রেফ দুই ম্যাচে। শেষ পর্যন্ত ৪২ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৫ রানে থামেন এ ডানহাতি ব্যাটার। পঞ্চম উইকেটের জুটিতে ১৮ বলে ৩১ রান যোগ করেন ড্যারিল মিচেল ও মার্ক চাপম্যান। দলীয় ১৫৫ রানে আউট হন চাপম্যান (১৭ বলে ২৮)। তবে তাতে বিপাকে পড়তে হয়নি নিউজিল্যান্ডকে। অধিনায়ক স্যান্টনারকে নিয়ে সহজেই জয়ের দুয়ারে পৌঁছে যান মিচেল। ১৪ বলে ১টি করে চার-ছক্কায় ২৫ রানে অপরজিত থাকেন তিনি। ৮ বলে ২ চার ও ১ ছক্কায় ১৭ রানের ক্যামিও খেলেন স্যান্টনার। প্রথমে ব্যাটিংয়ে নামা আফগানিস্তানকে বড় সংগ্রহের পথে বড় ভূমিকা রাখেন গুলবাদিন নাইব। ৩৫ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৬৩ রানে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলেন তিনি। এটি তার ক্যারিয়ারসেরা ইনিংসও বটে। ৪ ওভারে স্রেফ ২৩ রান দিয়ে আফগানদের রানের চাকা মন্থর করে দেন স্যান্টনার।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন