তারাকান্দায় নিখোঁজের পরদিন নারীর মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের পরদিন রেণুবালা (৫৫) নামে এক নারীর মরদেহ পুলিশ উদ্ধার করেছে। মঙ্গলবার সকালে উপজেলার কাকনি ইউনিয়নের তিয়রকান্দি বাজার সংলগ্ন একটি ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে ওই নারীর স্বামী ননী গোপাল সেন ও তার ছেলে সেখানে উপস্থিত হয়ে মরদেহটি রেণুবালার বলে শনাক্ত করেন। জানা যায়, ফুলপুর উপজেলার পয়ারী ২য় খণ্ড এলাকার বাসিন্দা ননী গোপাল সেনের স্ত্রী রেণুবালা গত সোমবার বিকাল থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। তারাকান্দা থানার ওসি আব্দুর রশিদ জানান, মরদেহের পরিচয় স্বজনদের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। তবে মৃত্যুর কারণ উদ্ঘাটনে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন