রংপুরে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাশকতার শঙ্কায় রংপুরে পুলিশি তৎপরতা বেড়েছে। নগরীতে অভিযান চালিয়ে পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ কমিশনারের নির্দেশনায় গত সোমবার রাতে নগরীতে বিশেষ অভিযান পরিচালনা করে ছাত্রলীগের সদস্য নগরীর মেডিকেল পূর্বগেট এলাকার ডা. আবুল কালাম আজাদের ছেলে মাহমুদুর রহমান অভি ও আব্দুল হান্নানের ছেলে কৌশিক হাসান দীপ্তকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে মঙ্গলবার আদালতে সোপর্দ করেছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা পেশাদারিত্ব, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন