৪ রেকর্ড গিনেস বুকে

৪ রেকর্ড গিনেস বুকে

ফন্ট সাইজ:

অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে ফুটবল ইতিহাস ওলটপালট করে দিয়েছেন লিওনেল মেসি। ২-০ গোলে জয়ের রাতে এই আর্জেন্টাইন মহাতারকা ভেঙে দিয়েছেন বিশ্বফুটবলের চারটি ঐতিহাসিক রেকর্ড। মেসির কীর্তিগুলো এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

১. পুরুষ ও নারী মিলিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল: অস্ট্রিয়া ম্যাচে জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে (১৬ গোল) পেছনে ফেলেছেন মেসি। একই সঙ্গে তিনি ছাড়িয়ে গেছেন নারী বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলের কিংবদন্তি মার্তার সর্বোচ্চ ১৭ গোলের রেকর্ডও। এখন পুরুষ ও নারী- উভয় বিশ্বকাপ মিলিয়ে ইতিহাসের সর্বকালের একক সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি (১৮ গোল)। তবে মাত্র ২৭ বছর বয়সেই ১৬ গোল নিয়ে মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।

২. বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জয়: বিশ্বকাপে ম্যাচ জয়ের দিক থেকেও মেসি এখন বিশ্বের সেরা। অস্ট্রিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে মেসির ১৮তম জয়। ২০০৬ সালে সার্বিয়ার বিপক্ষে ৬-০ গোলের জয় দিয়ে শুরু করে ২০২৬-এ এসে তিনি ছাড়িয়ে গেলেন জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৭টি ম্যাচ জয়ের রেকর্ড।

৩. বিশ্বমঞ্চে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তি: কাতার বিশ্বকাপের ফাইনালেই জার্মানির লোথার ম্যাথাউসের ২৬ ম্যাচের রেকর্ড ভেঙেছিলেন মেসি। চলতি ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়া ও
অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপে নিজের ম্যাচ সংখ্যাকে অনন্য এক উচ্চতায় (২৮ ম্যাচ) নিয়ে গেলেন।

৪. সবচেয়ে বেশি সময় মাঠে থাকার রেকর্ড: কাতার বিশ্বকাপের ফাইনালে ইতালির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনির ২ হাজার ২১৭ মিনিটের রেকর্ড নিজের করে নিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। ডালাস স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিপক্ষে পুরো ১০০ মিনিট মাঠে থাকায় বিশ্বকাপে মেসির মোট খেলার সময় দাঁড়িয়েছে রেকর্ড ২ হাজার ৪৮৯ মিনিটে! এখানেও তিনি অনন্য।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন