ধামরাইয়ে হকার উচ্ছেদ অভিযানে হামলা, বুলডোজার চালকসহ আহত ৫

ফন্ট সাইজ:

ঢাকার ধামরাইয়ে ঢুলিভিটায় সড়ক ও জনপথের নিয়মিত উচ্ছেদ অভিযান চলাকালে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুলডোজার চালক মনির হোসেন ও তার সহকারী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে ফুটপাথ দখল করে ঢুলিভিটা এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকান পাট উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় এ ঘটনাঘটে। এ সময় অবস্থা চরম থমথমে হয়ে ওঠে। অবস্থার বেগতিক দেখে পরে উচ্ছেদ অভিযান বন্ধ করে দেয় সড়ক ও জনপদ বিভাগ। ধামরাইয়ের দায়িত্বে থাকা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার আলম জানান, সড়ক ও জনপদ বিভাগের বছরে একবার নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গল ঢুলিভিটা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছিল।

ঘণ্টাখানেক অভিযান করে কিছু দোকান উচ্ছেদ করার একপর্যায়ে একদল লোক এসে বুলডোজার গাড়ি ও চালকের ওপর হামলা করে। এতে চালক ও সহকারীকে আহত করে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে অভিযান বন্ধ রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান- তিনি। তিনি আরও বলেন, আবারো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এদিকে হকাররা অভিযোগ করে বলেন, আমাদের কোনও প্রকার নোটিশ না দিয়ে হঠাৎ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ বিভাগ। এতে আমাতের দোকানের মালামাল সরাতে সময় চাইলেও দেয়নি তারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন