ফেনী আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানকে ৩টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন ফেনীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
মঙ্গলবার বিকেলে ফেনীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ছালামত উল্লাহ পৃথক তিন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়,এফজিআর ৪৯৯/২৪ নম্বর মামলায় উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে মাওলানা মাহমুদুল হাসান স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। পরে তাকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়। আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, ৩টি মামলায় আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসানের জামিন মঞ্জুর না করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
