নোয়াখালীতে ৫ লাখ ৭৬ হাজার ৬৪০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

নোয়াখালীতে ৫ লাখ ৭৬ হাজার ৬৪০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

ফন্ট সাইজ:

আগামী ২৮ জুন নোয়াখালীতে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ‎এ উপলক্ষে সোমবার দুপুর ১২ টায় নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে অবহিতকরণ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী সিভিল সার্জন ডাঃ মোঃ আনোয়ার হোসেন জানান, নোয়াখালীতে আগামী ২৮ জুন ৫ লাখ ৭৬ হাজার ৬৪০ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরো জানান, ৬ মাস থেকে ১১ মাস বয়সী মোট ৬৪ হাজার ২৮৫ শিশুকে নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল ক্যাপসুল বিনামূল্যে ভিটামিন-এ টিকা খাওয়ানো হবে। নোয়াখালী জেলার সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ডা: জান্নাতুন নাঈম কেয়া, এমও সিভিল সার্জন অফিস।

এসময় আরো বক্তব্য রাখেন, মোঃ সরওয়ার উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), পরিবার পরিকল্পনার উপপরিচালক এ.কে.এম আমিনুল ইসলাম, সিনিয়র স্বাস্থ্যশিক্ষা অফিসার ও জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, নোয়াখালী মোট জেলায় ৫ লাখ ৭৬ হাজার ৬৪০জন শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন