নাটোরে তিন দিন ব্যাপী ফল মেলা উদ্বোধন

নাটোরে তিন দিন ব্যাপী ফল মেলা উদ্বোধন

ফন্ট সাইজ:

‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’-প্রতিপাদ্যে নাটোরে তিন দিন ব্যাপী আম প্রদর্শনী ও ফল মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার কানাইখালী মিনি স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হাবিবুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, আনসার ও ভিডিপির জেলা কমান্ডর খন্দকার মাহবুব এবং আদর্শ ফলচাষী আল আমিন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) শামসুন্নাহার ভূঁইয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। মেলায় ১৪ ধরণের প্রচলিত ও ২৩ ধরণের অপ্রচলিত দেশীয় ফল এবং ১১টি স্টলে ২৫ জাতের আম প্রদর্শিত ও ফল গাছের চারাও বিক্রি হচ্ছে। এছাড়া নাটোরের ঐতিহ্যবাহী ভেষজ পল্লীর বিভিন্ন ভেষজ উপকরণ বিক্রি করা হচ্ছে মেলাতে। প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মেলা খোলা থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন