লেবাননে হামলা হলে প্রতিশোধ নেবে ইরান

লেবাননে হামলা হলে প্রতিশোধ নেবে ইরান

ফন্ট সাইজ:

ইসরায়েল যদি লেবাননে হিজবুল্লাহর ওপর হামলাসহ যেকোনো উপায়ে সমঝোতা স্মারক লঙ্ঘন করে তাহলে ইরান এর জবাব দেবে। জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত এই হুঁশিয়ার বার্তা দিয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তবে ইরানি রাষ্ট্রদূত আলি বাহরেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক নিয়ে ইতিবাচক আশা ব্যক্ত করেছেন। বাহরেনি বলেছেন, আমাদের সহকর্মীরা গতকাল ভালোভাবে আলোচনা করেছে।

এদিকে লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ আল-হাজ্জার বলেছেন, আমাদের বাহিনী দেশজুড়ে সেনা মোতায়েন বাড়াচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে।

তবে ইরানি হুঁশিয়ারি সত্ত্বেও লেবাননে মঙ্গলবারেও হামলার ঘটনা ঘটেছে। আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের নাবাতিয়েহ আল ফাওকা শহরে ইসরাইলি বাহিনীর অতর্কিত গুলিতে অন্তত একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন