শ্যামনগরে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা পরিকল্পনার বিরুদ্ধে সারা দেশের ন্যায় সাতক্ষীরার শ্যামনগরে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় শ্যামনগর উপজেলা যুবদলের উদ্যোগে চৌরাস্থা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিঃ যুগ্ন- আহবায়ক নাজমুল হক, যুগ্ন-আহবায়ক হাফিজ আল-আসাদ কল্লোল, যুগ্ন-আহবায়ক এমএম মনজুর এলাহী প্রমুখ। এসময় উপজেলা, পৌরসভাসহ ১১টি ইউনিয়ন যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন