আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে ডা. জাহেদ বললেন— এটি আদালতের বিচারাধীন বিষয়

আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে ডা. জাহেদ বললেন— এটি আদালতের বিচারাধীন বিষয়

ফন্ট সাইজ:

আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘আদালতের বিচারাধীন বিষয়, আমরা যেহেতু সবাই মিলে আদালতকে সালিশ মানছি।’ সরকারের কর্মকাণ্ডের তথ্য তুলে ধরতে নিয়মিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটা আদালতের সিদ্ধান্ত বা আদালতে বিচারাধীন যেহেতু রয়েছে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক বা না হোক কোনটা আসলে চায়—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপির অবস্থান, এটা আমি আসলে সরকারের পক্ষ থেকে ব্রিফ করছি। সরকারের কোনো অবস্থান নেই, বিএনপির অবস্থান সম্পর্কে বিএনপিকে জিজ্ঞেস করলে ভালো হবে। আর একটা জিনিস আমার মনে হয়, আদালতে বিচারাধীন বিষয়, আমরা যেহেতু সবাই মিলে আদালতকে সালিশ মানছি।
‘আমরা আদালতে যখন যাই আমরা প্রস্তুত থাকি, রাষ্ট্রপক্ষ তার মতো করে কাজ করবে। আওয়ামী লীগ যদি ডিফেন্ড করে, সেটা তাদের মতো করে করবে’— উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

১৫ বছরে আওয়ামী লীগ যেটা করেছে এবং জুলাই অভ্যুত্থানের আগে যেটা করেছে অর্থাৎ ৩৬ জুলাই পর্যন্ত...। সেই কারণে কি এই দলটা নিষিদ্ধ হতে পারে। কার্যক্রম না দল—এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আমি আবারও বলছি, দল নিষিদ্ধ হতে পারে কিনা এটার জন্য আইসিটিতে মামলা হবে, কন্টিনিউ করবে, ওটা হবে, কার্যক্রম নিষিদ্ধ আছে কেন, যতদিন পর্যন্ত সুরাহ না হয়। একটা কথা খেয়াল করি, আমরা যখন কোর্টে যাই দুটো পক্ষ থাকি এবং দুই পক্ষই ভিন্ন মত পোষণ করি তাই না? আমরা একজন আরেকজনের সাথে আলাদা মত পোষণ করি। শেষ পর্যন্ত কোর্ট ডিসাইড করে।’

তিনি বলেন, ‘আমাদের সমাজে এই আলোচনা আছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত। তার পক্ষে যুক্তি এটা। আমাদের সমাজে আবার এই মতও আছে যে, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত না। তার পক্ষে যুক্তি এটা, সেই জিনিসগুলোই আসলে ফাইনালি একটা স্টেটে জুডিশিয়ারি থাকে, সে ডিসাইড করে, আমরা সেটার জন্য অপেক্ষা করব।’

Andalib

৪৪ মিনিট আগে

আমাদের দেশের আদালত কতটুকু স্বাধীন সেটা আমরা জানি। তাই আদালতের দোহাই দেবেন না প্লিজ।

মন্তব্য করুন