আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে আইনজীবীরা আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচির বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক । বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। এই আত্মত্যাগ বৃথা যেতে পারে না। দেশে আর কোনো স্বৈরাচারকে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ দেওয়া হবে না।
তিনি আরও বলেন, আমাদের সহনশীলতাকে দুর্বলতা মনে করা হয়েছে। আগামীতে সুপ্রিম কোর্ট এলাকায় বা অন্য কোথাও স্বৈরাচারী শক্তির কোনো কর্মকাণ্ড দেখতে চাই না। কেউ কর্মসূচি পালনের চেষ্টা করলে তা প্রতিরোধ করা হবে।
মোহাম্মদ আলী আইনজীবী ও দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে, সেই গণতন্ত্রকে নস্যাৎ করার কোনো সুযোগ দেওয়া হবে না। সবাইকে সজাগ ও প্রস্তুত থাকতে হবে।
