বিশ্বকাপের গ্যালারিতে একেবারে সংক্ষিপ্ত পোশাকে উপস্থিত হয়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছেন এক পর্নো তারকা। তিনি ইতালীর মডেল রাইসা বেলিনি। পোশাক বলতে তিনি যা পরেছেন, তাকে পোশাক না বলাই ভাল। বক্ষবন্ধনী ব্যবহার করে তিনি কার্যত পুরো বক্ষদেশই যেন উন্মুক্ত রেখেছেন। বক্ষবন্ধনী বলতে প্রচলিত অর্থে যা বোঝায়, তিনি তেমনটা পরেননি। তিনি বুকের ওপর আড়াআড়িভাবে খুবই স্বল্প প্রস্থের এক টুকরো কাপড় ব্যবহার করেছেন। তার ওপর আবার একটি পর্নো সাইটের নাম লেখা। আর নিম্নাঙ্গে পরেছেন একেবারে শর্টকাট জিন্সের স্কার্ট। এখানে আমরা সেই ছবি প্রকাশ থেকে বিরত থাকছি। গ্যালারিতে তার এমন উপস্থিতি নিয়ে নাক সিঁটকাচ্ছেন অনেকে। তার রুচি নিয়ে প্রশ্ন তুলছে মানুষ। এমনকি কর্তৃপক্ষ এমন পোশাকে গ্যালারিতে তাকে উপস্থিত হতে দেয়ার অনুমতি দেয়ার কারণে সমালোচিত হচ্ছে।
এ নিয়ে সচিত্র রিপোর্ট করেছে বৃটিশ একটি দৈনিক পত্রিকা। তাতে বলা হয়েছে, বিশ্বকাপের গ্রুপ এইচ-এর ম্যাচে উরুগুয়ে ও টুর্নামেন্টে অভিষেক হওয়া কেপ ভার্দের ২-২ গোলে ড্র ম্যাচ দেখতে মিয়ামিতে যান রাইসা। ৩৭ বছর বয়সী রাইসা ফ্লোরিডার রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় ম্যাচ ভেন্যুতে পৌঁছে ওই পোশাক পরেন। তিনি শরীরের সঙ্গে লেগে থাকা জিনসের অতি সংক্ষিপ্ত শর্টস এবং বিশ্বকাপের একটি পাতলা কাপড় বুকের ওপর পরে সমর্থকদের সঙ্গে ছবি তোলেন। পরে তাকে স্টেডিয়ামের ভেতরে দেখা যায় গভীর কাটযুক্ত একটি ট্যাঙ্ক টপ পরা অবস্থায়। ম্যাচটি অনুষ্ঠিত হয় এনএফএলের দল মিয়ামি ডলফিনসের নিজস্ব স্টেডিয়ামে। রাইসার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেক বিশ্বকাপ সমর্থক তার পোশাকের সমালোচনা করেন। একজন মন্তব্য করেন, ‘এ ধরনের পোশাক পরে জনসমক্ষে আসার অনুমতি কীভাবে পেলেন? আজকাল পৃথিবীতে কী হচ্ছে?’ আরেকজন লিখেছেন, ‘অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে ম্যাচ দেখতে আসেন। স্টেডিয়ামের ভেতরে ও বাইরে সব ধরনের অশালীনতা নিষিদ্ধ করা উচিত।’ তৃতীয় একজন মন্তব্য করেন, ‘এ ধরনের মানুষ কীভাবে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পান?’ চতুর্থ একজন লিখেছেন, ‘আমি যদি বৃটেনে এভাবে বের হতাম, তাহলে মনে হয় আমাকে গ্রেপ্তার করা হতো।’
এবারের বিশ্বকাপ আগের সব আসর থেকে ভিন্ন। রেকর্ড ৪৮টি দেশ ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। ইংল্যান্ডের কোচ টমাস টুখেল ৬০ বছরের শিরোপা খরা কাটিয়ে ট্রফি দেশে ফেরানোর আশা করছেন। তবে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোও নিজেদের শেষ বিশ্বকাপ বলে মনে করা এই আসরে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে খেলছেন।
রাইসা বেলিনি প্রাপ্তবয়স্কদের বিনোদন শিল্পে যুক্ত হওয়ার আগে পাঁচ বছর বিলাসবহুল ইয়টে স্টুয়ার্ডেস হিসেবে কাজ করেছেন। সে সময় তিনি ধনকুবের, খ্যাতিমান তারকা এবং প্রভাবশালী ব্যবসায়ীদের সঙ্গে কাজ করার সুযোগ পান। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা দ্রুত বেড়েছে। ম্যাচে কেপ ভার্দে উরুগুয়ের বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট অর্জন করে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা জোরালো করেছে। এর আগে দলটি স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে বড় চমক দেখায়। গ্রুপ এইচ-এর শেষ ম্যাচে কেপ ভার্দে এ সপ্তাহের শেষ দিকে সৌদি আরবের মুখোমুখি হবে। একই সময়ে গুয়াদালাহারায় স্পেন ও উরুগুয়ে পরস্পরের বিরুদ্ধে খেলবে।

রিয়াদ
৩ ঘন্টা আগেযৌন সুরসুরি দিয়ে এসব সংবাদ প্রকাশ না করাই ভালো