প্রেমিকা নিয়ে অবকাশ যাপনে জার্মান তারকা লেনার্ট কার্ল

প্রেমিকা নিয়ে অবকাশ যাপনে জার্মান তারকা লেনার্ট কার্ল

ফন্ট সাইজ:

বিশ্বকাপের হতাশা ভুলতে নিজের মডেল প্রেমিকার সঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে জার্মানির তরুণ ফুটবল তারকা লেনার্ট কার্লকে। বুন্দেসলিগায় দুর্দান্ত মৌসুম কাটানোর পর ১৮ বছর বয়সী বায়ার্ন মিউনিখের এই উদীয়মান সেনসেশনকে জার্মানির ২৬ সদস্যের বিশ্বকাপ দলে রাখা হয়েছিল। তবে বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে উরুর চোটে পড়ায় তার টুর্নামেন্টে খেলার স্বপ্ন ভেস্তে যায়।

চোটের কারণে হতাশ এই তরুণ খেলোয়াড় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রেমিকার একটি আকর্ষণীয় ছবি শেয়ার করে কিছুটা মনোযোগ সরানোর চেষ্টা করেন। ছবিটিতে দেখা যায়, ২২ বছর বয়সী তার প্রেমিকা জোয়ে কাপেলে একটি রেস্তোরাঁয় বসে স্প্যাগেটি খাচ্ছেন। তিনি পরেছিলেন একটি লো-কাট লাল পোশাক। জার্মান গণমাধ্যম বিল্ড জানিয়েছে, ছবিটি তুরস্কের বোদরুমে অবস্থিত পাঁচ তারকা লুজো হোটেলের ইতালীয় রেস্তোরাঁ ‘সোরিসো’-তে তোলা। চোটের কারণে বিশ্বকাপে অংশ নিতে না পারার পর কার্ল এবং তার প্রেমিকা তুরস্কের বোদরুমে এক বিলাসবহুল অবকাশ যাপনে যান। জোয়ে কাপেলের সামাজিক যোগাযোগমাধ্যমে বড় সংখ্যক অনুসারী রয়েছে। তিনি নিয়মিত ভ্রমণ ভিত্তিক কনটেন্ট ও নাচের ভিডিও শেয়ার করেন। তিনি ২০২৪ সালে নিজের একটি পোশাক ব্র্যান্ডও চালু করেন, যার নাম ‘কামোলিগি’, যা তার আয়ের একটি বড় উৎস হয়ে উঠেছে।

এদিকে জার্মানি বিশ্বকাপে নকআউট পর্ব নিশ্চিত করেছে। আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলে নাটকীয় জয় পায় তারা। ফ্র্যাঙ্ক কেসির গোলে পিছিয়ে পড়লেও শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় ডেনিজ উন্দাভ দুই গোল করে দলকে জয় এনে দেন। তবে এই জয়ের মধ্যেও দুঃসংবাদ রয়েছে, কারণ ডিফেন্ডার নিকো শ্লটারবেক পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। তার অনুপস্থিতিতে সাবেক চেলসি ডিফেন্ডার আন্তোনিও রুডিগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বড় জয় দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করে জার্মানি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন