প্রশ্নটা সহজ ছিল না। হালান্দ, কেইন, মেসি আর এমবাপ্পে। এই চারজনের মধ্যে সেরা কে? উত্তর দিতে এতটুকু দ্বিধা করলেন না কিলিয়ান এমবাপ্পে। বললেন, ‘চারজনের মধ্যে সেরা লিওনেল মেসি। এটা পরিষ্কার। তিনি ক্রিস্টিয়ানোর সঙ্গে মিলে বিশ্বের সেরা। এটা নিয়ে কোনো বিতর্ক নেই।’
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ৩৮ বছর বয়সী মেসি বিশ্বকাপ শুরু করেন। অস্ট্রিয়ার বিপক্ষে করেছেন জোড়া গোল। মেসির ক্যারিয়ার মূল্যায়ণ করতে গিয়ে এমবাপ্পে বলেন, ‘তিনি ১৫ বছরেরও বেশি সময় ধরে নিজের মান বজায় রেখে চলেছেন। এটা সত্যিই বিস্ময়কর।’’
মেসির প্রশংসা করলেও নিজের লক্ষ্য থেকে সরে আসেননি এমবাপ্পে। সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এমবাপ্পেও রয়েছেন সামনের সারিতে। তিনি বলেন, ‘আমি শুধু চেষ্টা করি সবচেয়ে বড় মঞ্চে নিজের সেরাটা দেখাতে এবং দলকে জেতাতে। লক্ষ্য একটাই। জুলাইয়ে ট্রফি নিয়ে ঘরে ফেরা।’
বললেন এমবাপ্পে
‘মেসিই সেরা’
স্পোর্টস ডেস্ক
খেলা
১ ঘন্টা আগে
২৩ জুন (মঙ্গলবার), ২০২৬, ৩ঃ০৬ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
