নোয়াখালীতে ভুয়া র‌্যাব গ্রেপ্তার

নোয়াখালীতে ভুয়া র‌্যাব গ্রেপ্তার

ফন্ট সাইজ:

নোয়াখালীর বেগমগঞ্জে র‌্যাব’র ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে বেলাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ-র‌্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বেলাল হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, বেলাল দীর্ঘদিন ধরে নিজেকে র‌্যাব’র কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। সরকারি চাকরি পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সমপ্রতি চাকরি দেয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা এবং এক নারীর কাছ থেকে ২ লাখ টাকা নেয়ার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন