অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই একাদশে আধিপত্য রানার্সআপ হওয়া ইংল্যান্ডের। সাতটি দেশের ক্রিকেটারদের নিয়ে গড়া এই তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়ান বিশপ, লিডিয়া গ্রিনওয়ে, অ্যান্ডি ফ্লাওয়ার ও টেলফোর্ড ভিসের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী নির্বাচক প্যানেল এই একাদশ সাজান। এই একাদশে শিরোপা জেতা ভারতের দুজন ক্রিকেটার মূল একাদশে জায়গা পান। অন্যদিকে, রানার্সআপ ইংল্যান্ড থেকে একাদশে জায়গা পেয়েছেন সর্বোচ্চ তিনজন। এছাড়া আফগানিস্তানের দুজন এবং শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে ক্রিকেটার রয়েছেন এই তালিকায়। দ্বাদশ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে ভারতের আরেক ক্রিকেটারকে।
সেরা একাদশে ইংল্যান্ডের থমাস রিউকে অধিনায়ক করা হয়। তিনি টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। ংল্যান্ডের বেন মায়েস ৪৪৪ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে জায়গা করে নেন। ভারতের বৈভব সূর্যবংশী ৪৩৯ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন; ফাইনালে তিনি ১৭৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। বোলিং বিভাগে ইংল্যান্ডের মানি লুমসডেন ১৬ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে একাদশে নিজের স্থান নিশ্চিত করেন। সেমিফাইনালে ভারতের কাছে হারা আফগানিস্তানের ফয়সাল খান ও ১৪ উইকেট পাওয়া নুরিস্তানি ওমরজাইও সুযোগ সেরা একাদশে জায়গা পান। যুবা টাইগারদের জন্য এবারের আসরটি ছিল চরম হতাশার। সুপার সিক্স পর্বে উঠলেও এক ম্যাচ হাতে থাকতেই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। যদিও শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে সান্ত্বনার জয় নিয়ে মাঠ ছাড়ে যুবারা।
টুর্নামেন্ট সেরা একাদশ: বৈভব সূর্যবংশী (ভারত), ভিরান চামুদিথা (শ্রীলঙ্কা), ফয়সাল খান (আফগানিস্তান), থমাস রিউ (অধিনায়ক, ইংল্যান্ড), অলিভার পিক (অস্ট্রেলিয়া), বেন মায়েস (ইংল্যান্ড), কানিশক চৌহান (ভারত), নুরিস্তানি ওমরজাই (আফগানিস্তান), ভিতেল লস (ওয়েস্ট ইন্ডিজ), আলী রাজা (পাকিস্তান) ও মানি লুমসডেন (ইংল্যান্ড)। দ্বাদশ খেলোয়াড়: হেনিল প্যাটেল (ভারত)।
যুব বিশ্বকাপের সেরা একাদশে নেই কোনো বাংলাদেশি
স্পোর্টস ডেস্ক
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
