যমুনা সেতুর পশ্চিম সিরাজগঞ্জ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কামারখন্দ উপজেলার কোনাবাড়ী মফিজ মোড় এলাকার ঢাকাগামী লেনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ওই নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের পাশে একটি লাল রঙের শাড়ি পাওয়া গেছে।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কের পাশে মাথা থেঁতলানো অবস্থায় ওই নারীর মরদেহটি পড়ে ছিল। এটি সড়ক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
