গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সিলেটের গোলাপগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন দীপন (৩৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার রণকেলী দক্ষিণভাগ (নোয়াটুল) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দীপন গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মৃত আব্দুল মন্নানের পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক বৈষম্যবিরোধী মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন