পাকা রাস্তায় বিশাল গর্ত, দুর্ভোগ

পাকা রাস্তায় বিশাল গর্ত, দুর্ভোগ

ফন্ট সাইজ:

ময়মনসিংহের তারাকান্দার কাকনী-রাজদারিকেল এলজিইডি পাকা সড়কের রাজদারিকেল অংশে পাকা রাস্তায় ম্যানহোল আকৃতির বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। ফলে কাকনী-তারাকান্দা টু শ্যামগঞ্জে ভারী যান চলাচল বন্ধ হয়ে গেছে। তাই এই রাস্তা দিয়ে সারা দেশের সঙ্গে পণ্য পরিবহনসহ অন্যান্য যোগাযোগ সম্ভব হচ্ছে না।

এ ছাড়া ভাঙা রাস্তায় যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। রাস্তাটি দ্রুত মেরামত করে যান চলাচল স্বাভাবিক করতে এলাকাবাসী কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আয়েশা আখতার জানান, অবিলম্বে গর্তটি মেরামত করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন