এবার নতুন পরিচয়ে পাওয়া গেল দেশের নন্দিত মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ’কে। প্রথমবারের মতো একটি মিউজিক ভিডিওতে কবিতা পাঠ করলেন তিনি। নতুন সংগীতায়োজনে তৈরি হয়েছে তার বাবা সংগীতশিল্পী সাইফুল ইসলামের গাওয়া ‘সোনার কাঠি রুপোর কাঠি’।
সে গানের ভিডিওতেই শোনা যাচ্ছে মৌ’র কবিতা পাঠ। নতুন করে গানটিতে কণ্ঠ দিয়েছেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। বাবা দিবস উপলক্ষে বিশ্বরঙ ও বিপ্লব সাহার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি।
আরও পড়ুন:
‘দেশে বড় পরিসরে কনসার্ট করার ইচ্ছা আছে’
