এবারের বিশ্ব সংগীত দিবস উপলক্ষে প্রকাশ হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ‘বরষা ঋতু এলো এলো’। কবির এই গানের মাধ্যমে ফুটে উঠেছে প্রকৃতির নবীন উচ্ছ্বাস, মেঘ-বৃষ্টির চিরন্তন সৌন্দর্য এবং বর্ষার ভয়ঙ্কর রূপের প্রকাশ। গানটিতে কণ্ঠ দিয়েছেন বর্ণালী সরকার।
এতে সেতার বাজানোর পাশাপাশি সংগীতায়োজন করেছেন জাহাঙ্গীর আলম। গানটি শিল্পীদ্বয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।
আরও পড়ুন:
বিশ্বকাপ উন্মাদনায় মিলার ‘কাণ্ডারি চল’
