৯ মামলায় জামিন পাওয়ায় মুক্তিতে বাধা নেই ঢাকা জেলা আ’লীগের সাবেক সেক্রটারী মাহবুবুর রহমানের

৯ মামলায় জামিন পাওয়ায় মুক্তিতে বাধা নেই ঢাকা জেলা আ’লীগের সাবেক সেক্রটারী মাহবুবুর রহমানের

ফন্ট সাইজ:

ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মাহবুবুর রহমানের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু জানান, সর্বশেষ মামলাটিতেও জামিন পাওয়ার ফলে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। তিনি বলেন, মাহবুবুর রহমানকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে পর্যায়ক্রমে নয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আইনজীবী আরও জানান, সম্প্রতি হাইকোর্ট সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে নতুন করে ‘শোন অ্যারেস্ট’ না দেখানোর নির্দেশ দিয়েছিলেন।

সোমবার সর্বশেষ মামলায় জামিন মঞ্জুর হওয়ায় নয়টি মামলার সবকটিতেই তিনি জামিন লাভ করেছেন। উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন