জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামী ৩০শে জুন দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।
মামলাটিতে তদন্ত শেষে ইনুর বিরুদ্ধে ৮টি অভিযোগ আনা হয়। প্রসিকিউশনের দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় তিনি উসকানি, পরিকল্পনা, সহায়তা এবং দায়ভার বহন করেন। বিশেষ করে কুষ্টিয়ায় ৬ জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর ট্রাইব্যুনাল রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। রাষ্ট্রপক্ষ দাবি করেছে, সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্রের মাধ্যমে ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। অন্যদিকে আসামিপক্ষের দাবি, তার বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ বা দালিলিক প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার শিকার।
হাসানুল হক ইনু জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শীর্ষ নেতাদের একজন ছিলেন। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার শুরু হয়।

no need, i am man.
১ ঘন্টা আগে''ottachari'' Onek Awamiligue Bahini .