আপনার পদত্যাগ করা উচিত: স্টারমারকে কুপার

আপনার পদত্যাগ করা উচিত: স্টারমারকে কুপার

ফন্ট সাইজ:

বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারকে বলেছেন যে, তার পদত্যাগ করা উচিত। স্টারমারের অন্যতম শীর্ষ মন্ত্রী কুপার। মনে করা হচ্ছে যে, তিনি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর কাছে এই বার্তাটি পৌঁছে দিয়েছেন। স্টারমার সপ্তাহান্তে ডাউনিং স্ট্রিটে ছিলেন না। তিনি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে প্রধানমন্ত্রীর গ্রামীণ বাসভবন চেকার্সে অবস্থান করছিলেন। ওদিকে আজ সোমবার এমপি হিসেবে শপথ নেবেন অ্যান্ডি বার্নহ্যাম। স্থানীয় সময় বিকাল আড়াইটার দিকে তার শপথ পড়ার কথা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন