হ্যাটট্রিকে অনন্য কীর্তি পালমারের

ফন্ট সাইজ:

প্রিমিয়ার লীগের শনিবার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৩-১ গোলে হারায় চেলসি। ম্যাচে হ্যাটট্রিক করে অননন্য এক কীর্তি গড়েন কোল পালমার। লীগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি আলাদা ম্যাচে প্রথমার্ধেই হ্যাটট্রিকের কৃতিত্ব দেখালেন এ ইংলিশ মিডফিল্ডার। ম্যাচের শুরু থেকেই উলভস রক্ষণকে ব্যক্তিব্যস্ত রাখেন পালমার। ১৩ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করে দলকে এগিয়ে নেয়ার পর ৩৫ মিনিটে আবারও পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন। এর ঠিক তিন মিনিট পর মার্ক কুকুরেল্লার বাড়ানো নিচু ক্রস থেকে দারুণ এক গোলে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। অপটা-এর পরিসংখ্যান অনুযায়ী, পালমারই প্রিমিয়ার লীগের প্রথম ফুটবলার, যিনি পৃথক তিন দলে বিপক্ষে প্রথমার্ধে হ্যাটট্রিক পূর্ণ করার কৃতিত্ব দেখালেন। প্রিমিয়ার লীগে চেলসির হয়ে এখন সবচেয়ে বেশি হ্যাটট্রিকের মালিকও তিনি। মোট চারটি হ্যাটট্রিক করে তিনি পেছনে ফেলেছেন ক্লাব কিংবদন্তি ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, দিদিয়ের দ্রগবা এবং জিমি ফ্লয়েড হ্যাসেলব্যাংককে। ক্লাবের হয়ে এই তিন তারকার প্রত্যেকেরই তিনটি করে প্রিমিয়ার লীগ হ্যাটট্রিক আছে।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন