আশুলিয়ায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

আশুলিয়ায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সাভারের আশুলিয়ায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগে ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ধর্ষণে সহায়তাকারী আরেক অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে। রোববার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। এর আগে শনিবার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া প্রাইমারি স্কুল সংলগ্ন সিফাতের ভাড়া বাসায় এই গণধর্ষণের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলোÑ জামগড়া প্রাইমারি স্কুলের পেছনে লীলা চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া মো. জয়নালের ছেলে সিফাত (১৮), ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চাপখণ্ড এলাকার মো. মোবারক শেখের ছেলে মো. মমিন শেখ (১৮), সিরাজগঞ্জ জেলার সলংগা থানার রাউলী এলাকার মো. দেলোয়ার শেখের ছেলে মো. সুমন শেখ (১৮)। ঘটনার সঙ্গে জড়িত মো. জাকির হোসেন নামে অপর অভিযুক্ত পলাতক রয়েছে। তার বিরুদ্ধে ভুক্তভোগী ও অন্য আসামিদের মোবাইল ফোন নিজের হেফাজতে নিয়ে তথ্য গোপন ও প্রমাণ নষ্টের চেষ্টার অভিযোগ উঠেছে।
থানা ​পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ১১টার দিকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী কিশোরীকে জামগড়া প্রাইমারি স্কুলের পেছনে সিফাতের ভাড়া বাসায় ডেকে নিয়ে যায় মমিন। সেখানে সিফাত, মমিন ও সুমন মিলে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর বিষয়টি জানাজানি হলে আশুলিয়া জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাশেদ ও সঙ্গীয় ফোর্স দ্রুত ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, কিশোরীকে গণধর্ষণের ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর পালিয়ে গেছে অপর অভিযুক্ত জাকির। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন