গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফ আওয়ামী লীগ নেতার মৃত্যু

ফন্ট সাইজ:

বরিশালে গ্রেপ্তারের ভয়ে পালাতে ছাদ থেকে লাফ দিলেন কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা। কিন্তু পাশের দেয়ালে আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে। নিহত রাশেদ খান ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং এলাকার হেমায়েত হোসেন খানের ছেলে। রোববার বিকাল সাড়ে ৩টায় বরিশাল নগরীর ১নং ওয়ার্ডের কাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রেজাউল করিম জানান, বিকাল ৩টার দিকে রাশেদ খানের বাসা পুলিশ ঘেরাও করে। তখন তিনি বাসার পেছনে কবরস্থানে পালান। পুলিশ সেখানে গেলে তিনি দেয়াল টপকিয়ে পাশের এক বাসায় ছাদে অবস্থান নেন।
ওই বাসাও পুলিশ ঘেরাও করলে তখন তিনি সেখান থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে রাস্তার উপর পড়ে যান। এ সময় পাশের দেয়ালে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি সনজিৎ চন্দ্র নাথ বলেন, কার্যক্রম নিষিদ্ধ এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে কোতোয়ালি থানায় দু’টি মামলা ছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান পরিচালনা করে।
এ সময় পুলিশের ভয়ে পালাতে গিয়ে তার মৃত্যু হয়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন