চাটখিল উপজেলার দক্ষিণ রামনারায়ণপুর গ্রামের আব্দুল মান্নানের দুই মেয়ে রোকেয়া (৯) ও রহিমা (৭) পানিতে ডুবে মারা গেছে। তাদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পশ্চিম পাশের পুকুরে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে বিকালে তাদের দু’জনকে বাড়ির পাশে পুকুর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
চাটখিলে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
২২ জুন (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
