সভাপতি নূরুল হক সম্পাদক সাকের খান

মদনে রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন

সভাপতি নূরুল হক সম্পাদক সাকের খান

ফন্ট সাইজ:

নেত্রকোণার মদনে রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে দৈনিক মানবজমিনের মদন উপজেলা প্রতিনিধি নূরুল হক রুনু এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক দিনকালের মদন উপজেলা প্রতিনিধি মো. সাকের খানকে নির্বাচিত করা হয়েছে। শনিবার ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যের উপস্থিতিতে দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। পরে নির্বাচিত সভাপতি ও সম্পাদক ৮ সদস্য বিশিষ্ট এ কার্যকরী পরিষদ গঠন করেন। কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দরা হলেনÑ দৈনিক যুগান্তর প্রতিনিধি তোফাজ্জল হোসেন; সহ-সভাপতি, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ফয়েজ আহমেদ হৃদয়; যুগ্ম সাধারণ সম্পাদক, আমার দেশ উপজেলা প্রতিনিধি নিজাম উদ্দিন তালুকদার; সাংগঠনিক সম্পাদক, দৈনিক খোলা কাগজ উপজেলা প্রতিনিধি আলী আজগর পনির; সহ-সাংগঠনিক সম্পাদক, প্রতিদিনের সংবাদ উপজেলা প্রতিনিধি নূর মোহাম্মদ; জরিপ অর্থ সম্পাদক, দৈনিক সংগ্রাম উপজেলা প্রতিনিধি জাকির আহমেদ চৌধুরী সদস্য নির্বাচিত হন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন