দোয়ারাবাজারে কবরস্থানের ‘আস্তানায়’ অভিযান অস্ত্র উদ্ধার, ৪৮ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ

দোয়ারাবাজারে কবরস্থানের ‘আস্তানায়’ অভিযান অস্ত্র উদ্ধার, ৪৮ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর পঞ্চায়েতি কবরস্থানে গড়ে তোলা গয়াছ মিয়ার ‘আস্তানা ঘরে’ ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আস্তানা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং আস্তানাটি নিজ দায়িত্বে ভেঙে কবরস্থান থেকে সরে যেতে গয়াছ মিয়াকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। জামিনে মুক্ত এক হত্যা মামলার আসামির কবরস্থানে আস্তানা গড়ে তোলে। এর পরিপ্রেক্ষিতে শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে আস্তানা ঘর থেকে কুড়াল, লোহার রড ও কাঁচিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশিদুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গয়াছ মিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে আস্তানা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে এবং তার আস্তানা থেকে কুড়াল, লোহার রড ও কাঁচি উদ্ধার করা হয়েছে। অভিযানের পর এলাকা জুড়ে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিনের আতঙ্ক কাটায় স্থানীয় বাসিন্দারা সাংবাদিক, সংবাদপত্র ও প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাজিতপুর গ্রামের মাওলানা কামাল উদ্দিন বলেন, প্রশাসনের এ উদ্যোগে এলাকাবাসীর দাবি পূরণ হয়েছে। তিনি বলেন, আমি এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় সাংবাদিক ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন