ব্রাজিলের প্রশ্নে ছাড় নেই অধরার

তারকার চোখে বিশ্বকাপ

ব্রাজিলের প্রশ্নে ছাড় নেই অধরার

ফন্ট সাইজ:

চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন চিত্রনায়িকা অধরা খান। তিনি বরাবরই ব্রাজিলের সমর্থক। বলা চলে ডাই হার্ড ফ্যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলকে নিয়ে তুমুল সরব তিনি। ব্রাজিলের প্রশ্নে কোনো ছাড় নেই। অধরা খান বলেন, বিশ্বকাপে আমি সব সময়ই ব্রাজিলের বড় ভক্ত। তাদের ছন্দময় খেলা কার না ভালো লাগে! এবারো আমার প্রিয় দলটির জন্য রইলো অনেক ভালোবাসা ও শুভকামনা। ব্রাজিল সবশেষ খেলায় ৩-০ গোলে জিতেছে। নিজেদের সেরা খেলাটা দিতে পারলে আমার বিশ্বাস বিশ্বকাপ জিতে যাবে দলটি। আর নেইমার তো এখনো মাঠেই নামেনি। পরের খেলায় নেইমার থাকবে। তখন খেলাটা আরও জমে যাবে। আমি বর্তমানে কানাডায় অবস্থান করছি। সেখান থেকেই খেলাগুলো দেখার চেষ্টা করছি। আর প্রিয় দল ব্রাজিলের খেলা তো মিস করছিই না। আয়োজন করে দেখছি খেলা। খেলার সঙ্গে থাকছে স্পেশাল খাওয়া-দাওয়া। আসলে খেলার সময় খাওয়া-দাওয়া না হলে জমে না। সবমিলিয়ে এবারের বিশ্বকাপ দারুণ উপভোগ করছি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন