ওমর সানী ১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমায় কুলি চরিত্রে অভিনয় করে দারুণ আলোড়ন সৃষ্টি করেছিলেন। এরপর অসংখ্য সিনেমায় অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে তিনি। তবে জানা গেছে, প্রায় তিন দশক পর এ অভিনেতা আবারো ফিরছেন সেই কুলি রূপে। ‘ব্ল্যাক’ নামে একটি শর্টফিল্মে ওমর সানীকে দেখা যাবে এমন চরিত্রে। এটি পরিচালনা করছেন মহিন খান।
ওমর সানী ফিরছেন ‘কুলি’ রূপে
স্টাফ রিপোর্টার
২২ জুন (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
