বলিউডের বড় বাজেটের ছবির দাপটে ছোট ও মাঝারি বাজেটের ভালো কনটেন্টভিত্তিক চলচ্চিত্রগুলো পর্যাপ্ত প্রদর্শনীর সুযোগ পাচ্ছে না বলে মন্তব্য করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। তার নতুন ড্রামা ‘গভর্নর’ সীমিত সংখ্যক হলে মুক্তি পাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বড় ছবিগুলো অধিকাংশ শো দখল করে রাখে। সরকারের এমন নীতি করা উচিত, যাতে প্রতিটি চলচ্চিত্রই পর্যাপ্ত শো পাবে। সেদিনই আমরা সমান সুযোগ পাবো।
সমান সুযোগ চান মনোজ
বিনোদন ডেস্ক
২২ জুন (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
