পাকিস্তানকে দুষলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

পাকিস্তানকে দুষলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ফন্ট সাইজ:

তেহরান ও ওয়াশিংটনের শান্তি চুক্তির পূর্ণাঙ্গ নথি প্রকাশে যে বিলম্ব হয়েছে তার জন্য পাকিস্তানকে দায়ী করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি এই ঘটনার নেপথ্যে পাকিস্তানের গণমাধ্যমের স্বাধীনতাকে দুষেছেন।

ভ্যান্স বলেছেন, মার্কিন সরকার ১৫ জুনই চুক্তির পূর্ণ টেক্সট প্রকাশ করতে চেয়েছিল, তবে তা সম্ভব হয় দুই দিন পরে।

‘ইন্টারেস্টিং টাইমস উইথ রস ডাউথ্যাট’ নামের একটি পডকাস্টে কথা বলতে গিয়ে ভ্যান্স আরও বলেছেন, পাকিস্তান ও কাতারের মতো দেশে যুক্তরাষ্ট্রের মতো সংবিধানিক সংবাদমাধ্যম স্বাধীনতার কাঠামো নেই।

তিনি বলেন, আমরা আসলে এটি প্রকাশ করতে চেয়েছিলাম। আমার মনে হয় এখানে কিছু অসামঞ্জস্য আছে, কারণ পাকিস্তান ও কাতারের ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের প্রথম সংশোধনীর মতো প্রেস ফ্রিডমের ধারণা নেই।

যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং ধর্মীয় স্বাধীনতাকে সুরক্ষা দেয়।
ভ্যান্স দাবি করেন, পাকিস্তানে এমন প্রত্যাশা নেই যে সরকারি চুক্তির পূর্ণ পাঠ জনসমক্ষে প্রকাশ করা হবে, যাতে জনগণ সেটি বিশ্লেষণ করতে পারে।
তিনি আরও বলেন, সেখানে এই ধারণা নেই যে মানুষ নথিটি দেখবে, বিশ্লেষণ করবে এবং নিজের মতো করে বুঝবে। তবে সেটি প্রকাশ করা হবে।

আন্তর্জাতিক গণমাধ্যম স্বাধীনতা সূচকে ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’-এর ২০২৬ সালের তালিকায় পাকিস্তান ১৮০টি দেশের মধ্যে ১৫৩তম স্থানে রয়েছে।


Naaz Islam

১ দিন আগে

আর তোমরা সব ধোয়া তুলসী পাতা !!

মন্তব্য করুন