দিন কয়েক আগে দ্বিতীয়বার মা হওয়ার খবর জানিয়ে আলোচনায় আসেন চিত্রনায়িকা শবনম বুবলী। তবে এবার নতুন করে নজর কাড়লেন বিয়ের সাজে। শনিবার নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। যদিও এটি একটি প্রতিষ্ঠানের প্রচারণার অংশ। বেগুনি রংয়ের নকশাখচিত লেহেঙ্গা ও সাদা গয়নায় তাকে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, অন্য সব রং তো কেবলই রং, কিন্তু বেগুনি রংয়ের ভেতরে যেন আলাদা প্রাণ আছে।
বিয়ের সাজে বুবলী
স্টাফ রিপোর্টার
২১ জুন (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
