বাংলা পপ গানের অন্যতম কিংবদন্তি ফেরদৌস ওয়াহিদ ও প্রবাসী বাংলাদেশি শিল্পী সাঈদা শম্পার গাওয়া নতুন দ্বৈত গান ‘মন বোঝে না’ মুক্ত হয়েছে। গানটির কথা লিখেছেন গোলাম মোর্শেদ এবং সুর ও সংগীতে ছিলেন শহীদ মাহমুদ। ফেরদৌস ওয়াহিদ বলেন, গান জানালা থেকে প্রকাশিত গানটি ভালো হয়েছে।
এর গীতিকার গোলাম মোর্শেদ অত্যন্ত গুণী মানুষ। সহশিল্পী সাঈদা শম্পাও গানটি ভালো গেয়েছেন। সবমিলিয়ে শ্রোতাদের মন ছুঁয়ে যাওয়ার মতো একটি গান।
