বাবা দিবস উপলক্ষে তৈরি হওয়া নাটক ‘বাবার ডায়েরি’ মুক্তি পেয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় সিনেপ্লাস স্টুডিও ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নাটকটি। এর মধ্যদিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে সিনেপ্লাস স্টুডিও।
পারিবারিক, সামাজিক ও অনুপ্রেরণামূলক গল্পে নির্মিত এই নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম। নাটকটি নির্মাণ করেছে সম্রাট চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন- জুনায়েদ বোগদাদি, মিষ্টি ঘোষ প্রমুখ।
