গত ১৯শে জুন ২০২৬ শুক্রবার রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা ‘তুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে ২০২৬’-এর তৃতীয় আসর। ‘রোড টু গ্লোরি’ প্রতিপাদ্যে আয়োজিত এ ইভেন্টে দেশ-বিদেশের প্রায় ৩ হাজার পেশাদার ও শৌখিন রানার অংশ নেন।
স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান রান বাংলাদেশ-এর আয়োজনে এবং তুরাগ অ্যাক্টিভ-এর পৃষ্ঠপোষকতায় শুক্রবার ভোর ৪টায় হাতিরঝিল থেকে ২৫ কিলোমিটারের মূল রেস শুরু হয়। নতুন অ্যান্টি-ক্লকওয়াইজ রুটে অনুষ্ঠিত প্রতিযোগিতাটি গরম ও আর্দ্র আবহাওয়ার মধ্যেও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, ইভেন্টটি আন্তর্জাতিক ম্যারাথন সংস্থা AIMS-এর স্বীকৃত সদস্য এবং এর রুট ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কর্তৃক সার্টিফায়েড। এছাড়া অন্তর্ভুক্তিমূলক ক্রীড়াচর্চাকে উৎসাহ দিতে এবার প্রথমবারের মতো ৩ কিলোমিটার হুইলচেয়ার ক্যাটাগরি যুক্ত করা হয়েছে।
প্রতিযোগিতার ২৫ কিলোমিটার পুরুষ বিভাগে মামুন আহমেদ এবং নারী বিভাগে হামিদা আক্তার জেবা চ্যাম্পিয়ন হন। বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের মধ্যে মোট ২ লাখ টাকার প্রাইজমানি, ট্রফি, মেডেল ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।
রান বাংলাদেশ-এর সিইও ও রেস ডিরেক্টর সাজনান মোহাম্মদ বলেন, “রানারদের ব্যাপক অংশগ্রহণ ও উৎসাহ আমাদেরকে আরও বড় পরিসরে এমন আয়োজন করতে অনুপ্রাণিত করছে। দেশের রানিং সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই আমাদের লক্ষ্য।”
ফিনিশার মেডেল বিতরণ এবং অংশগ্রহণকারীদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেষ হয় এবারের আয়োজন। (বিজ্ঞপ্তি)
হাতিরঝিলে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা ‘তুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে ২০২৬’-এর তৃতীয় আসর
বিবিধ
১ ঘন্টা আগে
২০ জুন (শনিবার), ২০২৬, ৮ঃ০৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
