ফুটবল বিশ্বকাপের ধারাবাহিক পারফরম্যান্সের কথা বললে সবার আগে উঠে আসে ব্রাজিল ও মেক্সিকোর নাম। ১৯৯৪ সাল থেকে বিশ্বকাপের মঞ্চে এই দুই দলই গ্রুপপর্ব পেরোনোর লড়াইয়ে সবচেয়ে বেশি সফল।
গত নয় বিশ্বকাপের মধ্যে আটবারই গ্রুপপর্ব পার করেছে মেক্সিকো। তবে তাদের একটি আক্ষেপ আছে—প্রতিবারই কোয়ার্টার ফাইনালে এসে আটকে যায় তারা। নিজেদের মাটিতে এবার সেই ‘কোয়ার্টার ফাইনাল অভিশাপ’ ভাঙার স্বপ্ন দেখছে মেক্সিকানরা। ব্রাজিলের সাফল্যের ইতিহাস মেক্সিকোর মতো। ১৯৯৪ সাল থেকে টানা আটবার গ্রুপপর্বের বাধা পেরিয়েছে তারা। এবার এই সাফল্য পেলে মেক্সিকোকে ছাড়িয়ে যাবে ব্রাজিল। পিছিয়ে নেই বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। ১৯৯৪ সালের পর মাত্র একবারই তারা গ্রুপপর্ব থেকে বাদ পড়েছিল। এবার সফল হলে তারা মেক্সিকোর সমান আটবার গ্রুপপর্ব পার করার রেকর্ড গড়বে।
এবারের বিশ্বকাপে দল বেড়ে হয়েছে ৪৮টি। ফলে যুক্ত হয়েছে নতুন রাউন্ড—'রাউন্ড অব ৩২'।
গ্রুপপর্বে সবচেয়ে ধারাবাহিক ব্রাজিল ও মেক্সিকো
স্পোর্টস ডেস্ক
খেলা
২ ঘন্টা আগে
২০ জুন (শনিবার), ২০২৬, ২ঃ০৮ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
