প্রায় অর্ধশতাধিক মিডিয়া কর্মীর অংশগ্রহণে শুরু হয়েছে আনন্দ-ডিআরইউ ব্যাডমিন্টন টুর্নামেন্ট। গতকাল পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রথম দিনে পুরুষ একক, পুরুষ দ্বৈত ও নারী একক ইভেন্টের গ্রুপ পর্ব এবং কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন আনন্দ ভূবন আবাসন প্রকল্পের প্রধান নির্বাহী গাজী মোজাম্মেল হক। ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলর সঞ্চালনায় এ সময় ডিআরইউ’র সহ-সভাপতি মেহেদি আজাদ মাসুম ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল উপস্থিত ছিলেন। আজ সেমিফাইনাল ও ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রিজ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক মীর শহীদুল হক।
আনন্দ ডিআরইউ ব্যাডমিন্টন
স্পোর্টস রিপোর্টার
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
