লেবাননে ইসরাইলি বাহিনীর ব্যাপক হামলা, নিহত ৪৭

লেবাননে ইসরাইলি বাহিনীর ব্যাপক হামলা, নিহত ৪৭

ফন্ট সাইজ:

লেবাননের দক্ষিণাঞ্চলে তীব্র লড়াইয়ের মধ্যে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ৪৭ জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতের কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি স্বাস্থ্য কার্যক্রম সেন্টার শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যরাত থেকে চালানো ইসরাইলি বিমান হামলায় আরও ৯৭ জন আহত হয়েছে।

এর আগে ইসরাইলি বাহিনী জানায়, তারা দক্ষিণ লেবানন জুড়ে রাতভর হামলা চালিয়েছে। ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক হওয়া সত্ত্বেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী।

ইসরাইল জানিয়েছে, তারা হিজবুল্লাহর ৮০টির বেশি স্থাপনায় হামলা চালিয়েছে। এতে হিজবুল্লাহর কয়েক ডজন সদস্য নিহত হয়েছে। এ ছাড়া হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরাইলের অন্তত চারজন সেনা নিহত হয়েছে।

তবে সর্বশেষ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল ও হিজবুল্লাহ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, লেবাননের স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন