নিউ ইয়র্কের রাস্তায় ‘ছদ্মবেশী’ হালান্দ

নিউ ইয়র্কের রাস্তায় ‘ছদ্মবেশী’ হালান্দ

ফন্ট সাইজ:

বোস্টনের মাঠে গোল উৎসবে মেতে উঠেছিলেন আর্লিং ব্রুট হালান্দ। এবার তিনি খবরের শিরোনাম প্রেমিকাকে সঙ্গে নিয়ে ছদ্মবেশে নিউ ইয়র্কের অলি-গলিতে ঘুরে বেড়িয়ে।

মাথায় হালকা রঙের বেসবল ক্যাপ আর চোখে কালো সানগ্লাস। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পোস্ট করা ছবিতে দেখা যায়, হালান্দ ও তার সঙ্গিনী ইসাবেল হগসেং জোহানসেন ঘুরে বেড়াচ্ছেন নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে। এমনিক ‘কাটজ ডেলি’ রেস্তোরাঁর সামনে লাইনেও দাঁড়ান তারা। তবে নিউ ইয়র্কবাসী যেন টেরই পেলেন না যে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার তাদের গা ঘেঁষেই হেঁটে চলেছেন! নিজের এই ‘ছদ্মবেশ’ নিয়ে স্ন্যাপচ্যাটে মজা করে হালান্দ লেখেন, ‘সত্যি বলতে, চুলগুলো লুকিয়ে রাখাটাই সবচেয়ে বেশি কাজে দিয়েছে।’ মাঠে নামলে সাধারণত সোনালী চুলগুলো ঝুঁটি করে বেঁধে রাখেন হালান্দ।

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে খেলতে এসে নিজেদের প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারায় নরওয়ে। জোড়া গোল করেন হালান্দ। এমন দুর্দান্ত শুরুর পুরস্কার হিসেবেই সেনেগালের বিপক্ষে নামার আগে দুদিনের ছুটি মেলে ফুটবলারদের। গ্রুপের অন্য ম্যাচে ফ্রান্সের কাছে ৩-১ গোলে পরাজিত হয় সেনেগাল।

আগামী ২৩শে জুন নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে সেনেগালের মুখোমুখি হবে নরওয়ে। মাঠের লড়াইয়ের আগে ফুটবলারদের এই মুক্ত বাতাস নেয়াকে ইতিবাচকভাবেই দেখছেন নরওয়ের কোচ স্তালে সোলবাকেন। তিনি বলেন, ‘সবারই একটা ছোট্ট বিরতির প্রয়োজন আছে। আমার এবং বাকিদের থেকে দূরে গিয়ে নিজেদের মতো কিছুটা সময় কাটালে ছেলেদের মন যেমন ফুরফুরে হবে তেমনি খেলায় মনযোগ দেয়াটাও সহজ হবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন